মা হারালেন অভিনেত্রী শেহতাজ 

মা হারালেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। অভিনেত্রীর মা শাহিনা খন্দকার আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ফেসবুকে তথ্যটি নিশ্চিত করেছেন শেহতাজের স্বামী কণ্ঠশিল্পী প্রীতম হাসান।

প্রীতম লিখেছেন, ‘আমার শাশুড়ি আজ ভোর ৬টা ৩০ মিনিটে মারা গেছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’

এর আগে ২০২২ সালে মারা যান শেহতাজের বাবা মো. আবুল হাশেম মিয়া। তার প্রায় বছর দুয়েকের মাথায় মাকে হারালেন অভিনেত্রী।