হাসপাতাল থেকে বাসায় ফারিয়া

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এক রাত থেকে বাসায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। খবরটি জানিয়েছেন তার মা ফেরদৌসী পারভীন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ফারিয়াকে যে অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল সেই তুলনায় এখন কিছুটা ভালো আছে। সিটিস্ক্যান করার কথা ছিল। কিন্তু শুক্রবার ডিউটি ডাক্তার নেই। দুদিন পরে সিটিস্ক্যান করতে হবে। যেহেতু ও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না, মেন্টালি প্রেসারে আছে তাই দুদিন পরেই সিটিস্ক্যান করব। অভিনেত্রীর মা জানান, ফারিয়া কোনো খাবার খাচ্ছে না। হাসপাতালে এসে স্যালাইন দেওয়া হয়েছিল। এরপর থেকে সে কিছু খাচ্ছে না। এর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার রাত ১১টায় রাজধানীর বনানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় নুসরাত ফারিয়াকে। এর আগে তিনি সেন্সলেস হয়ে পড়েছিলেন। ঠিকমতো না খাওয়া, সেই সঙ্গে মাথা ব্যথার ওষুধ এবং ঘুমের ওষুধ একসঙ্গে খাওয়ায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। অভিনেত্রীর মা সবার কাছে ফারিয়ার জন্য দোয়া চেয়েছেন। জানান, আরেকটু সুস্থ হলে তাকে থাইল্যান্ডে চিকিৎসা করাতে নিয়ে যাবেন।