সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটিএল)। প্রতিষ্ঠানটিতে ডাটা এন্ট্রি অপারেটর পদে ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড
পদ: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ৪০০টি।
অভিজ্ঞতা: ফ্রেশারদের জন্য চাকরি, অভিজ্ঞতার প্রয়োজন নেই।
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: ২ টি উৎসব ভাতা এবং চাকরিকালীন প্রশিক্ষণ সময়ে ৫ মাসের ভাতা প্যাকেজসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর বয়স: ১৮-৪৫ বছর।
কর্মস্থল: ঢাকা (মহাখালী ব্র্যাঞ্চ)।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৯ ফেব্রুয়ারি ২০২৪
সূত্র: বিডিজবস