সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। প্রতিষ্ঠানটিতে স্থায়ীভাবে রাজস্ব খাতের দুটি পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
বিভাগ: রাজস্ব
১. পদ: প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (শস্য/ মৎস্য/ কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান/ প্রাণিসম্পদ/মৃত্তিকা)
পদসংখ্যা: ৫
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞানের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব স্তরে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিস্ট ক্ষেত্রে প্রথম শ্রেণির পদে আট বছরের অভিজ্ঞতা। স্বীকৃত জার্নালে অন্যূন ছয়টি গবেষণা প্রকাশনা থাকতে হবে।
বেতন স্কেল: ৫০০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)
বয়স: ৪৫ বছর
২. পদ: সিনিয়র সায়েন্টিফিক অফিসার (পুষ্টি)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞান বা পুষ্টিবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব স্তরে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে।
অভিজ্ঞতা: জাতীয় কৃষি গবেষণা সিস্টেমভুক্ত প্রতিষ্ঠানে সংশ্লিস্ট বিষয়ে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে অন্যূন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিস্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা। স্বীকৃত জার্নালে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন তিনটি গবেষণা প্রকাশনা থাকতে হবে।
বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা (গ্রেড-৬)
বয়স: ৪০ বছর
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটের সেবা বক্স ‘ফরম’ থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ২৯ ফেব্রুয়ারি ২০২৪