'ভাগ করে খাই' প্রকল্পের উদ্বোধন

সিলেট স্ট্রাইকার্স, Chow-Man রেস্টুরেন্ট এবং জেসিআই ঢাকা প্রিমিয়ারের উদ্যোগে ঢাকার বনানীতে যাত্রা শুরু হয়েছে সুবিধাবঞ্চিত মানুষদের খাবার খাওয়ানোর প্রকল্প 'ভাগ করে খাই'।

এই ব্যাতিক্রমি মহৎ উদ্যোগে Chow-Man রেস্টুরেন্টে বসে যতজন গ্রাহক খাবার খাবে, ঠিক একই সংখ্যক সুবিধাবঞ্চিত মানুষকে Chow-Man পরের দিন খাবার খাওয়াবে (প্রতিটি কাস্টমারের খাবারের বিপরিতে ০১ জন সুবিধাবঞ্চিত মানুষকে)।

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল এবং সিলেট স্ট্রাইকার্স এর খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত সুবিধাবঞ্চিত শিশুদের মুখে খাবার খাওয়ানোর মাধ্যমে 'ভাগ করে খাই' প্রকল্পের উদ্বোধন করেন। সিলেট স্ট্রাইকার্স এর মালিকপক্ষ, ব্যবস্থাপনা কমিটি এবং খেলোয়াড়বৃন্দ, Chow-Man রেস্টুরেন্ট এর মালিক মোহাম্মদ ফখর উদ্দিন এবং আসহাবুস সাফা উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা প্রিমিয়ারের পক্ষ থেকে লোকাল প্রেসিডেন্ট আসহাবুস সাফাসহ আরও অনেকে।