বিপিএলে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ হাজার রান পূর্ণ করেছেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের রান ছিল ৪২১ ম্যাচে ৬৯৯২। আজ ইনিংসের নবম ওভারের পঞ্চম বলে দৌড়ে দুই রান নেন সাকিব। তাতে ব্যক্তিগত ৮ রানে পৌঁছালে সাকিবের ৭ হাজার পূর্ণ হয়। ৪৫তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রান করলেন সাকিব।
বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭০০০ রান পূর্ণ করলেন সাকিব। তার আগে ৭ হাজার রান করেছেন তামিম ইকবাল। তামিমের রান ৭৩৮৬। আজ ম্যাচে সাকিব ২৭ রান করে ফিরেছেন।