কেন্দ্রীয় চুক্তি, পিএসএলের পর এবার আইপিএলে শামার

শামার জোসেফের জীবনের মোড় ঘুড়েই চলেছে শেষ কিছুদিন ধরে। গায়ানার দুর্গম গ্রাম বারাকারা থেকে অনেক সংগ্রাম করে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছেন তিনি। দেড় বছর আগেও যিনি ছিলেন নৈশ প্রহরী, ব্রিসবেনে অস্ট্রেলিয়া বধের নায়ক সেই শামার জোসেফ একে একে পাতা ভরে চলেছেন প্রাপ্তির। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন। দল পেয়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। এবার তাকে দলে ভিড়িয়েছে বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল লখনৌ সুপার জায়ান্ট।

তিন কোটি রুপিতে তাকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ইংলিশ পেসার মার্ক উডের বদলী হিসেবে শামারকে দলে অন্তর্ভুক্ত করেছে লখনৌ। আইপিএল কর্তৃপক্ষ বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে বিষয়টি।