মাদারগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় তানিশা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শিধুলি ইউনিয়নের সাইটের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তানিশা উপজেলার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার বাবু মিয়ার মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তানিশা তার পরিবারের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকে করে কালিবাড়ী বাজার থেকে সাইটের ব্রিজের বিন্নাফইর এলাকায় তার নানা বাড়িতে বেড়াতে যায়। নানা বাড়ির সামনে গিয়ে ইজিবাইক থেকে নামে শিশু তানিশা। এ সময় আদারভিটা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল শিশু তানিশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় শ্যমগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, শিশু নিহতের ঘটনায় অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।