ফেনীর ছাগলনাইয়া উপজেলার দেবপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শতবর্ষ পূতি উৎসবে তিন প্রজন্মের মিলন মেলায় পরিণত হয়েছে।
গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) মাদ্রাসার মাঠে এ শতবর্ষ পূতি উৎসব আয়োজন করা হয়। সকাল থেকে নবীন প্রবীন হাজারো শিক্ষার্থীর মিলন মেলায় মাদ্রাসা মাঠ আনন্দমুখর হয়ে ওঠে। তার আগে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উৎসবে যোগ দেওয়ার জন্য তাদের নাম নিবন্ধন করেন।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের (জিবি) সহসভাপতি ও শতবর্ষ উৎসব প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও এম হোসাইন মিলন এবং নাসির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।
প্রধান আলোচক ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়-ঢাকার প্রো ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, কি নোট স্পিকার ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক আ.ক.ম. আবদুল কাদের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের (জিবি) সভাপতি অভিষেক দাশ, মাদ্রাসার ভাপ্রপাপ্ত অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহম্মদ মজুমদার, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক লোটন একরাম, রাঙ্গমাটি সরকারী কলেজের অধ্যক্ষ ও মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী এনামুল হক খোন্দকার এবং অনুষ্ঠান উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক দিদারুল আলম মজুমদার প্রমুখ । বক্তব্য রাখেন মাদ্রাসার প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুল হক। বিকেলে মাদ্রাসা মাঠে ইসলামীক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।