মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর ৯ম বিশেষ সাধারণ সভা এবং ৪৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ‘ডিজিটাল প্ল্যাটফর্মে-এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং কোম্পানির পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মো. নূরুল আলম। সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
এছাড়াও সভায় খালিদ আহম্মেদ, পরিচালক (অপাঃ ও পরিঃ) বিপিসি ও পরিচালক, এমপিএল বোর্ড; মো. আসমাউল হোসেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও স্বাধীন পরিচালক, এমপিএল বোর্ড; মো. খলিলুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও স্বাধীন পরিচালক, এমপিএল বোর্ড; আবু দাইয়ান মোহাম্মদ আহসানউল্লাহ, যুগ্মসচিব, অর্থ বিভাগ ও পরিচালক, এমপিএল বোর্ড; কাজী শাহজাহান, যুগ্মসচিব (মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব), মন্ত্রিপরিষদ বিভাগ ও পরিচালক, এমপিএল বোর্ড; শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও পরিচালক, এমপিএল বোর্ড; আবুল ফজল মো. নাফিউল করিম, পরিচালক, এমপিএল বোর্ড; মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শেয়ারহোল্ডার পরিচালক, এমপিএল বোর্ড; মো. টিপু সুলতান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও পরিচালক, এমপিএল বোর্ড এবং কোম্পানি সচিব রেজা মো. রিয়াজউদ্দিন ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
উক্ত বিশেষ সাধারণ সভা ও বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারবৃন্দ ভার্চুয়ালি অংশগ্রহণ করে তাদের বক্তব্যে কোম্পানির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং কোম্পানির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
কোম্পানির ২০২২-২০২৩ হিসাব বছরে ৪৪২.১৩ কোটি টাকা কর উত্তর মুনাফা অর্জন করায় এবং শেয়ার প্রতি আয় ৪০.৮৬ টাকা হওয়ায় কোম্পানির পরিচালক পর্ষদ ও সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদেরকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সন্তোষ প্রকাশ করা হয়। সভায় ১৬০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন প্রদান করা হয়।