হিজরি ১৪৪৫ সনের পবিত্র শবে বরাত কবে, তা নির্ধারণ করতে আজ সন্ধ্যায় বৈঠকে বসবেন জাতীয় চাঁদ দেখা কমিটি। রবিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান। গতকাল (১০ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন ও ফ্যাক্স অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।