বইমেলার মতো পবিত্র জায়গায় এসে অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন। গত শুক্রবার খন্দকার মুশতাক ও তিশা বইমেলায় গিয়েছিলেন। উত্ত্যক্তকারীদের জন্য মেলা থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন। এরপর গতরাতে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করতে যান। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিশা।
তিশা বলেন, মেলার মতো পবিত্র জায়গায় এসে অসামাজিক কর্মকাণ্ড করবেন না। মেলায় হচ্ছে প্রাণের মেলা। একুশে বইমেলায় আমরা হৃদয়ের টানে ছুটে আসি। এখানে অনেকে আসে বই পড়তে, বই কিনতে। তাদের সঙ্গে সুন্দর সময় কাটে আমাদের। তারা বেশ কিছু বই কিনে নিয়ে যায়, তার মানে এই না যে আমরা দুয়োধ্বনি দিয়ে একজন লেখককে বের করে দিব।
তিশা বলেন, সমাজে অনেকেই আছে অসামাজিক করছে, লিভ টুগেদার করছে। আমরা তো সেসব করছি না। আমরা বিয়ে করেছি। তাহলে কেন আমাদেরকে নিয়ে এতো কথা। আমি অনেক নির্যাতিত হয়ে খবন্দকার মুশতাকের সঙ্গে এখানে এসেছি।
তিশা আরও বলেন, আমাদের পরিবার এখনো সম্পর্ক মেনে নেয়নি। অনেক অভিভাবক বলছেন, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে এমন কথা বলছেন। আমি বলবো আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর দিন। সেই সন্তান যেন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত না হয়। আমি কোনো অসামাজিক কর্মকাণ্ড করিনি। আমি ভালোবাসার মানুষের সঙ্গে আছি।
প্রসঙ্গত, কিছুদিন আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন। এসময় তারা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন বলে জানান। তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।