ঝটপট কুইজের ১০ দিন, চলবে মেলার শেষ দিন পর্যন্ত

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা-২০২৪ উপলক্ষে চলছে ‘দেশ রূপান্তর আগামী প্রকাশনী ঝটপট কুইজ’। ইতোমধ্যে সফল ১০ দিন পার করেছে প্রতিযোগিতাটি। বইমেলার শেষদিন পর্যন্ত চলবে এই কুইজ। 

প্রতিদিনের ধারাবাহিকতায় রবিবারও (১১ ফেব্রুয়ারি) পুরস্কার পেয়েছেন তিনজন পাঠক। আগামী প্রকাশনীর পক্ষ থেকে তারা পেয়েছেন একটি করে বই পুরস্কার। পুরস্কার পেয়ে তারা এমন কুইজ প্রতিযোগিতার জন্য দেশ রূপান্তর ও আগামী প্রকাশনীকে ধন্যবাদ জানান।

অমর একুশে বইমেলায় প্রতিদিন সন্ধ্যা ৬টায় সরাসরি যুক্ত হতে চোখ রাখুন দেশ রূপান্তর ডিজিটালের ফেসবুক পেজে।