প্রবাসে গিয়ে হয়েছে প্রেম। তারপর ঘর বাঁধার স্বপ্ন। বাধা ছিল দুই দেশ, ভিন্ন সংস্কৃতি। তবে সে বাধা আটকাতে পারেনি তাদের। প্রেমের টানে সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক তরুণী। এরপর বিয়ে করে সংসার করছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলায়। ওই তরুণীর নাম ফানসিস কা। বিয়ে করেছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিল্লাল হোসেন সাজ্জাদকে। বর্তমানে তারা বন্দরেই সংসার শুরু করেছেন।
বিল্লাল হোসেন জানান, আট বছর আগে দক্ষিণ আফ্রিকায় কাজের জন্য গেলে সেখানে ওই তরুণীর সঙ্গে তার প্রেম হয়। সম্প্রতি বিল্লাল দেশে ফিরেছেন। তাকে চমকে দিতে চলতি মাসের শুরুতে বাংলাদেশে আসেন খ্রিস্টান ধর্মাবলম্বী ফানসিস কা। পরে মুসলিম ধর্ম গ্রহণ করলে নাম রাখা হয় ফানসিস কা মনি হোসাইন। বিল্লাল হোসেন পরিবারের সম্মতিতে গত ৯ ফেব্রুয়ারি তাকে বিয়ে করেন।
ফানসিস কা বলেন, ‘বিল্লাল খুবই ভালো ছেলে। তার পরিবারের সদস্যরাও আমাকে খুব স্নেহ করেন। আমি মুগ্ধ।’