‘জয়নালের ইতালিযাত্রা’ চার-পাঁচ বছর ধরে লিখেছি: জাহেদ মোতালেব

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে জাহেদ মোতালেবের চতুর্থ উপন্যাস ‘জয়নালের ইতালিযাত্রা।’ বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি, যা পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে চন্দ্রবিন্দু প্রকাশনের ২৩৯ নম্বর স্টলে।

লেখক জানান, জয়নাল একজন মধ্যবিত্ত বাংলাদেশি। উপার্জনের আশায় ইতালি যেতে মনস্থির করে। কম খরচে পৌঁছাতে দারস্থ হয় দালালের। তারপর নানা ঘাট পার হতে হয়। সম্মুখীন হতে হয় নানা বিপদের। অবৈধ পথে ইতালি যাত্রার আখ্যান এটি। আমি চার-পাঁচ বছর ধরে লিখেছি উপন্যাসটি, যা প্রকাশিত হলো এবার।

জাহেদ মোতালেবের জন্ম ১৯৭৪ সালের ৪ জানুয়ারি, চট্টগ্রামের হাটহাজারী থানার ধলই গ্রামে। লেখালেখি ছাড়াও তিনি যুক্ত আছেন সাংবাদিকতার সঙ্গে। তার অন্য উপন্যাসগুলো হলো―রক্তরেখা (বেহুলা বাংলা, ২০১৭), অন্যজন (বাতিঘর, ২০১৮) ও ধানশি (বাতিঘর, ২০২০)।