ইউকের শিক্ষা ব্যবস্থার খুটিনাটি জানাতে বাংলাদেশে ইয়ান ক্রিচটন

শক্তিশালী শিল্প সংযোগসহ বাংলাদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম পছন্দ, কর্মজীবনে বিশেষ সুবিধা রয়েছে এমন প্রোগ্রামগুলোতে। এ ছাড়াও কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য বিজ্ঞান, আইন, নবায়নযোগ্য শক্তি, বিপণন এবং উদ্যোক্তা সম্পর্কিত কোর্সগুলোর প্রতি আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের।

যুক্তরাজ্যের নিত্যনতুন শিক্ষা ব্যবস্থার সাথে বাংলাদেশি শিক্ষার্থীদের পরিচিতি লাভ ও গ্রহণে উদ্বুদ্ধ করতে বাংলাদেশে এসেছেন ‘ইন্টারন্যাশনাল এডুকেশন স্পেশালিস্ট স্টাডি গ্রুপ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ান ক্রিচটন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় এসেছেন তিনি।

ইয়ান ক্রিচটন বলেন, “ইউকে-এর বিশ্ববিদ্যালয়গুলো উচ্চ মানের শিক্ষার সুযোগ নিশ্চিত করে সকলের নিকট সমাদৃত। শত বছরে শিক্ষার মান উন্নয়ন ও বিশ্বমানের নানামুখী গবেষণার মাধ্যমে ইউকে আজ অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শিক্ষা ব্যবস্থা সকলের সামনে তুলে আনতে পেরেছে।”

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত বছর স্কটল্যান্ডে ইন্টারন্যাশনাল ইয়ার ওয়ান বা ইন্টারন্যাশনাল ইয়ার টু প্রোগ্রাম সম্পন্ন করা স্টাডি গ্রুপের ৯৪ শতাংশ ছাত্র-ছাত্রী তাদের নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে যোগদানের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছে।

স্টাডি গ্রুপের কাজ হলো এই প্রয়াসকে সমর্থন করে শিক্ষার্থীদের সফল হওয়ার জন্য প্রস্তুত করা এবং উপযুক্ত বিশ্ববিদ্যালয়ে তাদের অধ্যয়ন, ভাষার দক্ষতা এবং একাডেমিক সক্ষমতা নিশ্চিত করা।