জ্যাকুলিনের অভিযোগ

সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার কাছে অভিযোগ করলেন জ্যাকুলিন। অভিনেত্রীর অভিযোগ, জেল থেকেই সুকেশ জ্যাকুলিনকে হেনস্তা করছেন। একাধিকবার হুমকিও দিয়েছেন।

অভিযোগপত্রে জ্যাকুলিন লিখেছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। চিঠিটি তিনি পুলিশের স্পেশাল কমিশনারকেও (ক্রাইম ব্রাঞ্চ) পাঠিয়েছেন।

এ বিষয়ে জ্যাকুলিন তদন্ত করার অনুরোধ করেছেন। তিনি মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম অ্যাক্টের অধীনে তার সুরক্ষা নিশ্চিত করতে সুকেশের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার অনুরোধ করেছেন।

২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়ায় জ্যাকুলিন ফার্নান্দেজের, যা নিয়ে জ্যাকুলিনকে বেশ কয়েকবার দিল্লি পুলিশের প্রশ্নের মুখে পড়তে হয়। জ্যাকুলিনের পাশাপাশি নোরা ফাতেহির নামও জড়ায় এই মামলায়।