যে কথা বলার সময় হলো নাশ্ব
হে অনিবার্য, একদা সে কথা বলবশ্ব
বেদনা-বাজিছেশ্ব
বিধুর একটা বিকালের শেষ প্রান্তে;
মায়া রয়ে গেল ছায়ার মতন
গান গেয়ে গেল গাহো গোবিন্দশ্ব
এ-বাড়ি ও-বাড়ি প্রতিধ্বনিত যে কথা
বলব, যেদিন তোমাকে বলবশ্ব
সেদিন, বাতাস বইবে পাতার সঙ্গে
সকল সুরের মিলিত রাগের মতো
তোমাকে আমার হৃদয়ে জাপ্টে ধরবশ্ব
কোনো একদিন কোনো যমুনার কূলে
সংগোপনে পৃথিবী উঠবে দুলে-তখন
আমরা দুজন অনস্তিত্বশীলা
ভেঙে পড়ে যাব, তারপরশ্ব
তুমি হেঁটে যাবে মাত্রাবৃত্ত ছন্দে
আমি বাঁকা হয়ে তাকায়ে রহিব, বন্ধু