দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীহ মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎকারে বসেছেন প্রধানমন্ত্রী ও দলটির সভপতি শেখ হাসিনা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। এবার আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ১ হাজার ৫৪৯ জন। সংসদে আওয়ামী লীগের আসন এবার ৪৮টি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর থেকে আগেই জানানো হয়েছিল, মনোনয়নপ্রত্যাশীদের লেক রোডের গেট দিয়ে গণভবনে প্রবেশ করতে হবে।
সকাল ৮টা থেকেই মনোনয়নপ্রত্যাশীরা গণভবনে প্রবেশ করা শুরু করেন। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ শেষে আজ দুপুর ১২টায় দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এই সভার মাধ্যমেই দ্বাদশ জাতীয় সংসদের সংসদীয় নারী আসনের প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।