আনোয়ার ডিউরারুফ ও বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের মধ্যে চুক্তি

অত্যাধুনিক এবং সাশ্রয়ী ইন্ডাস্ট্রিয়াল রুফিং সল্যুশন প্রদানকারী আনোয়ার ডিউরারুফ সম্প্রতি বাংলাদেশের সর্বপ্রথম ইলেকট্রিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ এর সাথে সম্পৃক্ত হয়েছে। এর ফলে আনোয়ার ডিউরারুফ— এর নতুন আরও একটি মাইলফলক যুক্ত হলো। সম্পাদিত চুক্তির আওতায় বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের ফ্যাক্টরির শেড নির্মাণে আনোয়ার ডিউরারুফ ব্যবহৃত হবে।

বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব ওয়াইজ আর হোসেন এবং বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিঃ এর চেয়ারম্যান এ মান্নান খান আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর করেন।

এই চুক্তি স্বাক্ষর সম্পর্কে ওয়াইজ আর হোসেন বলেন, “বাংলাদেশ অটোমোবাইল সেক্টরের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা আনন্দিত। এই চুক্তি বাংলাদেশের শিল্পখাতে দক্ষতা বৃদ্ধিতে উদ্ভাবনী সমাধান প্রদানে আমাদের অঙ্গীকারের প্রতিফলন।

বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড— এর চেয়ারম্যান এ মান্নান খান বলেন, “ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অত্যাধুনিক সমাধান অতি গুরুত্বপূর্ণ যা শিল্পদক্ষতা এবং স্থায়িত্ব বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। এক্ষেত্রে আনোয়ার ডিউরারুফ এর প্রয়োজনীয়তা অপরিসীম”।

ছয়স্তর বিশিষ্ট আনোয়ার ডিউরারুফ  বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপযুক্ত কর্মপরিবেশ এর জন্য অত্যন্ত উপযোগী। এটি ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হ্রাস করে, যা যানবাহন উৎপাদনে সঠিক তাপমাত্রা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। এর প্রতি বর্গ মিটারে ৯৫০ কেজি ভার বহন ক্ষমতা, মরিচা প্রতিরোধী বৈশিষ্ট এবং ১১০০সেলসিয়াস পর্যন্ত তাপ সহনশীলতার মাধ্যমে শেডের দীর্ঘায়ু নিশ্চিত করে। আনোয়ার ডিউরারুফ বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারকের লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্য রেখে আরও বেশি অনুকূল এবং উৎপাদনশীল কাজের পরিবেশে অবদান রাখবে।

এ অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর বিল্ডিং মেটেরিয়ালস ডিভিশন এর সিইও গাজী মাহফুজুর রহমান, কনসালটেন্ট মোসাদ্দিক হোসেন এবং হেড অব বিজনেস— ডিউরারুফ জনাব সঞ্জয় কুমার বালা, ম্যানেজার মুরাদ—উল মুমিনিন এবং বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড—এর জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান, প্রজেক্ট ম্যানেজার মো. আব্দুস সামাদ।