২০১২ বিপিএলের প্রথম আসরে সাত ম্যাচ হেরেছিল সিলেট রয়্যালস। সাত ম্যাচ হেরে লজ্জার সেই রেকর্ডে ভাগ বসিয়েছিল সিলেটের আরেক ফ্র্যাঞ্চাইজি সিক্সার্স। তাদের ছাড়িয়ে বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি ম্যাচ হারে সিলেট সানরাইজার্স। ২০২১-২২ মৌসুমে এক জয় পাওয়া সানরাইজার্স হেরেছিল ৮টি ম্যাচে। এবার ঢাকায় দ্বিতীয় পর্বের শেষে দিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে তাদের সেই অনাকাঙ্খিত রেকর্ডে ভাগ বসিয়েছিল দুর্দান্ত ঢাকা। এবার সেটিকেও ছাড়িয়ে গেলেন তাসকিন আহমেদরা।
কুমিল্লার বিপক্ষে জয় দিয়ে শুরু করা ঢাকা হেরেছে সবশেষ ৯ ম্যাচের সবকটিতে। ফরচুন বরিশালের বিপক্ষে বড় রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় ঢাকায়। ব্যাটারদের ব্যর্থতায় তামিম ইকবালের দলের বিপক্ষে হারতে হয়েছে তাসকিনের দলকে। ২৭ রানের হারে বিপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি হারের রেকর্ড গড়লো ঢাকা। তাদের এমন হতাশার রেকর্ড থেকে 'মুক্তি' পেল সানরাইজার্স।