জেদ্দায় আ. লীগের বিজয় উৎসব অনুষ্ঠিত 

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় উৎসব ও বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের পঞ্চমবারের মতো নিরঙ্কুশ বিজয়ে জেদ্দার হাইআল- নাসিম বিলাস বহুল হোটেল ‘কাঁসা দিয়রায়’ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান মাসুদের সঞ্চালনায়, সভাপতি কোরবান আলী বিশ্বাস এর সভাপতিত্বে সভার শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেদ্দা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইসমাইল হোসেন। 

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, মক্কা আওয়ামী ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক কাশীদুর রহমান, জেদ্দা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও জেদ্দা ফ্রেন্ডস অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, বক্তব্য রাখেন জেদ্দামনগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ, কৃষকলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল, জেদ্দা জাতীয় শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির, জেদ্দা আওয়ামী পরিষদের সভাপতি সারতাজুল আলম দিপু, ফ্রেন্ডস অব বাংলাদেশ এর সভাপতি ওয়াজি উল্লাহ মিয়া, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটি সৌদি আরব এর প্রধান উপদেষ্টা ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন ভূঁইয়া।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন ক্রীড়া বিষয় সম্পাদক আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ, সাংগঠনিক সম্পাদক সামসুল হক,সাংগঠনিক সম্পাদক ও এই অনুষ্ঠানের বাস্তবায়ন কমিটির যুগ্ম সদস্য সচিব মাজহারুল ইসলাম রাসেল, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মেজবাহ শিকদার, সহ-সভাপতিদ্বয়ের মধ্যে বক্তব্য রাখেন জাবেদুর রশিদ, শফিকুজ্জামান সুমন, শওকত ইকবাল, ইঞ্জিনিয়ার ইউসুফ মোল্লা। 

স্বরচিত মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধার শহীদ হওয়ার সময়ের বাস্তব চিত্রে অবলম্বনে কবিতা আবৃত্তি করেন সংগঠনের সহ-সভাপতি শাহীন হোসেন রাজু, বক্তব্য রাখেন অনুষ্ঠানের বাস্তবায়ন কমিটির যুগ্ন আহ্বায়ক ও সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংগঠনের সহ-সভাপতি হাবুর রহমান বেপারী।
 
বাংলাদেশ আওয়ামী লীগ এর পঞ্চম বারের মতো নিরঙ্কুশ বিজয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় বক্তারা অভিনন্দন জানিয়েছেন এবং উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত থাকা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জেদ্দা আওয়ামী পরিবারের নেতারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নিরলস কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

অভিনন্দন ও শুভেচ্ছা জানান, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটি সৌদি আরব এর সকল স্তরের নেতাদের এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা ও নৈশভোজ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় জেদ্দার খ্যাতিসম্পন্ন শিল্পীরা গানে গানে মাতিয়ে রাখেন শ্রোতা দর্শকদের।