আইসিএমএবির ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের নতুন কমিটি

আইসিএমএবির ঢাকা ব্রাঞ্চের চেয়ারম্যান ও সেক্রেটারী নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নজরুল ইসলাম ও শাহানা পারভীন  মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ডিবিসির প্রথম সভায় ২০২৪ সালের জন্য তাদের সাথে কমিটিতে মান্নান বেপারী এফসিএমএ ও মো. জাকারিয়া হাবিব খান শিশির এফসিএমএ ভাইস-চেয়ারম্যান ও ট্রেজারার পদে নির্বাচিত হন।

নতুন চেয়ারম্যান নজরুল বর্তমানে সন্ধানী লাইফ ফাইন্যান্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে কর্মরত  আছেন। তিনি ২০১৯ সালে ডিবিসির ট্রেজারার, ২০২১ ও ২০২২ সালে সেক্রেটারী ও ২০২৩ সালে ভাইস-চেয়ারম্যান পদে ও দায়িত্ব পালন করেন।  

মান্নান বর্তমানে এসবিএসি ব্যাংক পিএলসি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও সিএফও পদে কর্মরত আছেন। তিনি ২০২১ সালে ডিবিসির ট্রেজারার ও ২০২৩ সালে সেক্রেটারীর দায়িত্ব পালন করেন। 

শাহানা বর্তমানে আইসিডিডিআর’বি প্রতিষ্ঠানের সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার পদে কর্মরত আছেন। তিনি ২০২২ সালে ডিবিসির ট্রেজারারের দায়িত্ব পালন করেন। শিশির বর্তমানে লুইস ড্রেফাস কোম্পানি বাংলাদেশ প্রাইভেট লিং এর কান্ট্রি ম্যানেজার পদে কর্মরত আছেন।