সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সূর্যের হাসি নেটওয়ার্ক। প্রতিষ্ঠানটিতে ফার্মাসিস্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৩ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: সূর্যের হাসি ক্লিনিক
পদ: ফার্মাসিস্ট
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি। ফার্মেসি বা ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ডিপ্লোমা (বি বা সি গ্রেড)
অতিরিক্ত যোগ্যতা: ওষুধ আইন এবং প্রবিধান বিষয়ে জ্ঞান, মাইক্রোসফট অফিস স্যুট এবং আইটি অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে
অভিজ্ঞতা: ১ থেকে ৫ বছর, তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
প্রার্থীর বয়স: কমপক্ষে ২০ বছর।
কর্মস্থল: বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৩ মার্চ ২০২৪
সূত্র: বিডিজবস