মদ পান করছিলেন যুবলীগ নেতা, ধরে নিয়ে গেল পুলিশ

যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন ও তার ৩ সঙ্গীকে মদ পানকালে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে শহরের পুরাতন কসবা পালবাড়ির কাঁচাবাজারের একটি ব্যবসায়িক অফিস থেকে পুলিশ তাদের আটক করে।

যশোর কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুমন বিশ্বাস জানান, রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাঁচা বাজারের একটি ইন্টারনেট ব্যবসার অফিসে অভিযান চালানো হয়। এ সময় সেখানে কয়েকজন বসে মদ পান করছিলেন। পুলিশ সেখান থেকে পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলনসহ ৪ জনকে আটক করে। এছাড়া ওই অফিসের ভেতর থেকে কয়েক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আটক অপর ৩ জন হলেন— পুলিশ লাইন্স টালিখোলা এলাকার শেখ আকবর আলীর ছেলে শেখ দস্তগীর হোসেন উজ্জ্বল, আব্দুল গফফারের ছেলে মারুফুজ্জামান ও পুরাতন কসবা কদমতলা এলাকার আব্দুর রহিমের ছেলে শফিকুল ইসলাম।