বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটি আজ ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

গেল ১০ ফেব্রুয়ারি ১৪০ সদস্যের এই কমিটি গঠন করা হয়। চেয়ারম্যান হয়েছেন মোজাফফর হোসেন পল্টু। কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে হারুনুর রশিদকে। মাশরাফী বিন মোর্তজাকে সদস্য সচিব।

আজ কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় মোজাফফর হোসেন পল্টু, মাশরাফী, আবদুল গাফফারসহ কমিটির আরও সদস্যরা উপস্থিত ছিলেন।