অবশেষে খরা কাটল। ১০ ইনিংস পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন রোহিত শর্মা। গেল বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৩ রান করেছিলেন ভারতীয় অধিনায়ক। এরপর টেস্ট সেঞ্চুরি পেলেন আজ।
রাজকোটে আজ চা-বিরতির পরই টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন রোহিত। ১৫৭ বলে সেঞ্চুরি করেন তিনি।
রাজকোটে নামার আগে চার ইনিংসে রোহিতের ব্যাট থেকে এসেছিল মাত্র ৯০ রান। গড় ২২.৫। দলের চাপের মধ্যেই সেঞ্চুরি করেন রোহিত। টস জিতে ব্যাট করতে নামা ভারত ৩ উইকেট হারিয়েছিল দলীয় ৩৩ রানে। এক প্রান্ত আগলে রাখেন হিটম্যান। তার সঙ্গে জুটি বাধেন রবীন্দ্র জাদেজা। এই দুজনের ব্যাটে ঘরে দাঁড়ায় টিম ইন্ডিয়া।
রোহিত আউট হন ১৯৬ বলে ১৩১ রানে। ইনিংসে ১৪ চার ও ৩ ছক্কা হাকান রোহিত। মার্ক উডের বলে স্টোকসের হাতে ক্যাচ দিয়ে রোহিত ফিরলে চতুর্থ উইকেটে ২০৪ রানের জুটি ভাঙে।
৭৬ ওভার শেষে ৪ উইকেটে ২৯১ রান তুলেছে ভারত। জাদেজা ৯৫ ও সরফরাজ ৪৩ রানে ব্যাট করছেন।