আইপিএলের ১০ দলের অধিনায়ক যত টাকা আয় করেন

আইপিএলের ১৭তম আসর মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ ২৩ মার্চ। এবারের আসরের পরই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে ক্রিকেটারদের জন্য টুর্নামেন্টটি হতে চলেছে বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ। তবে ক্রিকেটভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে আইপিএল খেলে ক্রিকেটারদের আয় নিয়ে।

আপাতত দেখে নিন এ বারের আইপিএলের ১০ দলের ১০ অধিনায়কের বেতন কত।

লোকেশ রাহুল

২০২২ সালে দুই নতুন দলের আইপিএলে প্রবেশ হয়। এক, গুজরাট টাইটান্স ও দুই লখনউ সুপার জায়ান্টস। সেই লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। তিনি এলএসজিতে ১৭ কোটি টাকা বেতন পান। ১০ দলের ক্যাপ্টেনদের মধ্যে সবচেয়ে বেশি বেতন রাহুলের।

ঋষাভ পান্থ

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। শ্রেয়স আইয়ারের পর থেকে তিনি ২০২১ সাল থেকে দিল্লির নেতৃত্ব সামলাচ্ছেন। ১৬ কোটি টাকা বেতন পান তিনি।

হার্দিক পান্ডিয়া

২০২৪ সালের আইপিএলে ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। রোহিত শর্মার জায়গায় তিনি এ বারের আইপিএলে মুম্বইয়ের ক্যাপ্টেন। ১৫ কোটি টাকা তিনি পাবেন মুম্বই ফ্র্যাঞ্চাইজিতে।

সঞ্জু স্যামসন  

রাজস্থান রয়্যালসের অধিনায়ক কেরলের উইকেট কিপার ব্যাটার সঞ্জু স্যামসন। তিনি পিঙ্ক আর্মি থেকে ১৪ কোটি টাকা বেতন পান।

শ্রেয়াস আইয়ার  

২০২২ সালে ইওন মর্গ্যানের জায়গায় শ্রেয়স আইয়ারকে ক্যাপ্টেন বানায় কলকাতা নাইট রাইডার্স। কেকেআরে শ্রেয়াস পান ১২.২৫ কোটি টাকা।

মহেন্দ্র সিং ধোনি  

আইপিএলের অন্যতম সফল দল সিএসকে। ৫ বার চেন্নাই সুপার কিংসকে আইপিএল চ্যাম্পিয়ন বানিয়েছেন। তিনি সিএসকেতে পান ১২ কোটি টাকা।

শিখর ধাওয়ান  

মায়াঙ্ক আগরওয়াল পাঞ্জাব কিংস ছাড়ার পর শিখর ধাওয়ানকে প্রীতি জিন্টার দলের ক্যাপ্টেন বানানো হয়। তিনি পঞ্জাব থেকে ৮ কোটি ২৫ লক্ষ টাকা পান।

শুভমন গিল  

হার্দিক পান্ডিয়া ২০২৪ সালের আইপিএলের নিলামের আগে ট্রেডিংয়ে গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে চলে গিয়েছেন। তারপর শুভমন গিলকে গুজরাট টাইটান্সের নতুন নেতা করা হয়েছে। গুজরাটে তিনি পান ৮ কোটি টাকা।

ফাফ ডু প্লেসি  

২০২২ সাল থেকে আরসিবির নেতৃত্ব সামলাচ্ছেন প্রোটিয়া সুপারস্টার ফাফ ডু'প্লেসি। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্সে বেতন পান ৭ কোটি টাকা।

এইডেন মার্করাম

২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদ টিমকে নেতৃত্ব দিয়েছিলেন প্রোটিয়া তারকা এইডেন মার্কব়্যাম। তিনি অরেঞ্জ আর্মি থেকে ২.৬ কোটি টাকা বেতন পান।