গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আবেদন মঞ্জুর করেন। তবে প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় এবং আরেক মামলায় দ-প্রাপ্ত হওয়ায় তার কারামুক্তি মিলছে না বলে জানান এই আইনজীবী।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি একটি মামলায় তিনি জামিন পেয়েছিলেন। ২৮ অক্টোবর সহিসংতার পর ৪ নভেম্বর ভোরে রাজধানীর উত্তরা থেকে আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর ৫ নভেম্বর তার জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার একটি আদালত।