আগুনে পুড়ল জুতার কারখানা ও বস্তি

রাজধানীতে দুটি অগ্নিকান্ড হয়েছে। লালবাগে একটি জুতার কারখানা ও মিরপুরে একটি বস্তিতে আগুন লাগলে বিপুল ক্ষয়ক্ষতি হয়। তবে এতে কোনো প্রাণহানি হয়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, গত বুধবার রাত ১টা ১২ মিনিটে পোস্তার ঢাল এলাকার ওই জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে তা জানা যায়নি। তিনি আরও বলেন, বুধবার রাত সাড়ে ১২টায় মিরপুর-১৪ নম্বরের বাগানবাড়ি বস্তিতে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।