দিনাজপুরের হাকিমপুরের হিলিতে লাইসেন্সবিহীন ধান কেনাবেচা করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে হিলির সাদুড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ধান ব্যবসায়ীকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।