শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

যথাযোগ্য মর্যাদায় শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমানবাহিনী। গতকাল বৃহস্পতিবার  চট্টগ্রাম বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ওই মিলাদ মাহফিলে ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ কে এম শফিউল আজম, ওএসপি, জিইউপি, এনডিসি, পিএসসি, ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

১৯৬৯ সালের এই দিনে তৎকালীন পাকিস্তান বিমানবাহিনীর বাঙালি সদস্য সার্জেন্ট জহুরুল হক আগরতলা ষড়যন্ত্র মামলায় ঢাকা সেনানিবাসে আটক অবস্থায় পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক নিহত হন। বিজ্ঞপ্তি