মুক্তি পেল অপু বিশ্বাস-নিরবের ‘ছায়াবৃক্ষ’

আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেল  ‘ছায়াবৃক্ষ’ চলচ্চিত্র। চা শ্রমিকদের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ছায়াবৃক্ষ’। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির চিত্রনাট্য পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এতে জুটি হয়েছেন নিরব হোসেন ও অপু বিশ্বাস। সিনেমাটি মুক্তির মধ্য দিয়ে দীর্ঘ ১৪ বছর পর প্রেক্ষাগৃহে দেখা মিলল এ জুটির।

নিরব বললেন, “মন যেখানে হৃদয় সেখানে’ সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে সর্বশেষ অভিনয় করেছি। এরপর স্টেজ শোতে পারফর্ম করলেও দু’জনের আরএকসঙ্গে সিনেমায় অভিনয় করা হয়ে ওঠেনি। অপু বিশ্বাস অত্যন্ত সহযোগিতাপরায়ণ শিল্পী। সবদিক থেকে তাঁর সাপোর্ট পেয়েছি বলেই কাজটি এত সুন্দরহয়েছে। দীর্ঘদিন পরযেআমরা কাজ করেছি, তা মনেই হয়নি। আশা করছি, আবারও আমাদের জুটিকে দর্শক গ্রহণ করবেন।”

পরিচালক বলেন, “১৬ ফেব্রুয়ারি ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেব। প্রস্তুতি নেওয়া শুরু করেছি। এ সিনেমার মাধ্যমেদীর্ঘদিনের শ্রমের ফসল দর্শকের সামনে আসতে যাচ্ছে। এতে ১০ জনের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কাজ করেছেন। আমার বিশ্বাস,এ সিনেমার মাধ্যমে দর্শক এক নতুন গল্পের সঙ্গে পরিচিত হবেন। সিনেমাপ্রেমী ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হবো বলে মনে করি।” 

এ সিনেমায় নিরব-অপু ছাড়াও অভিনয় করেছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, আজম খান প্রমুখ। অনুপম কথাচিত্রের ব্যানারে সিনেমাটির কাহিনি ও সংলাপ তানভীর আহমেদ সিডনির।