কুড়িগ্রামে ৩২ কেজির বাঘাইর মাছ ৪০ হাজারে বিক্রি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের একটি বাইঘর মাছ। পরে মাছটি ৪০ হাজার টাকায় কিনে নেন কুড়িগ্রাম সদর উপজেলার মাছ ব্যবসায়ী অনন্ত বিশ্বাস। পরে মাছটি দেখতে উৎসুক জনতার ভীড় দেখা গেছে। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদরের যতিনেরহাট বাজারে মাছটি কেটে খুচরা বিক্রি করেন ওই মাছ ব্যবসায়ী।

মাছ ব্যবসায়ী অনন্ত বিশ্বাস বলেন, আমি প্রায় দিনই জেলার যেকোন স্থানে বড় মাছ ধরার খবর পেলে তা কিনে বাজারে বিক্রি করি। আজ বিকেলে ভুরুঙ্গামারী দুধকুমার নদে বড় বাঘাইর মাছের খবর পেলে মাছটি ৪০ হাজার টাকায় কিনেছি। আশা করছি প্রতি কেজি ১৩০০ থেকে ১৩৫০ টাকা দরে বিক্রি করতে পারবো। এতে আমার কয়েক হাজার টাকা লাভ হবে।