চাঁপাইনবাবগঞ্জে ইলা মিত্র সংগ্রহশালা উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের রানী খ্যাত কৃষকদের তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালার উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার সকালে উপজেলার নেজামপুর ইউনিয়নের কেন্দুয়া গ্রামে সংগ্রহশালার উদ্বোধন করেন মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এর আগে মন্ত্রীপরিষদ সচিব কেন্দুয়া গ্রামে এলে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষরা নৃত্য পরিবেশনের মাধ্যমে তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহা. হুমায়ন কবির, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবেন্দ্রনাথ ওরাও, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলাম, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের। উদ্বোধনের পর মন্ত্রীপরিষদ সচিব মাটির তৈরি দোতলা ভবনের সংগ্রহশালা ঘুরে দেখেন।

এর আগে মন্ত্রীপরিষদ সচিব চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন।