খুলনায় অস্ত্রসহ একজনকে আটক কোস্ট গার্ডের

খুলনা রুপসা ব্রিজসংলগ্ন জাবুসা চৌরাস্তায় বিশেষ অভিযান পরিচালনায় অস্ত্রসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড। তার নাম মো. আরিফুল ইসলাম পিয়াস (৩৪)। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল শনিবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, অভিযান চলাকালে একজন মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের আভিযানিক দল কর্র্তৃক থামার সংকেত প্রদান করা হয় এবং ওই মোটরসাইকেল আরোহী কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ওই ব্যক্তিকে আটক করা হয়। তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি