হিটে গতবারের চেয়ে ভালো টাইমিং করে সেমিফাইনালে ইমরানুর

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের ৬০ মিটার স্প্রিন্টের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রাখার মিশনে সেমিফাইনালে উঠেছেন ইমরানুর রহমান। তেহরানে ১১তম এশিয়ান ইনডোরের ইভেন্টের হিটে ৬.৬২ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন এই স্প্রিন্টার। 

সন্ধ্যায় অনুষ্ঠিত তিন নম্বর হিটে ইমরান পেছনে পড়েন ওমানের আলি আনোয়ার। বালুশি সময় নেন ৬.৫৬ সেকেন্ড, যা হিটে সবার সেরা। ৬.৬০ সেকেন্ড সময় নিয়েছেন জাপানের শুহেই তাদা ও কোরিয়ার জো কুম রিয়ং। বাংলাদেশের আরেক প্রতিযোগী সবশেষ হিটে ৬.৮৭ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হয়েছেন। 

গতবার হিটে ৬.৭০ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে উঠে ৬.৬১ সেকেন্ড সময় নিয়েছিলেন ইমরানুর। ফাইনালে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিংয়ে পৌছে দেশের মুখ উজ্জল করেছিলেন তিনি

 
আজ ঘন্টা খানেক পরেই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে দু’টি হিট অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে দুই হিটের উত্তীর্ণরা আগামীকাল ফাইনালে খেলবেন। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এশিয়ান ইনডোরে টানা চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড নেই।
 

৪০০ মিটার স্প্রিন্টের ফাইনালে বাংলাদেশ সময় রাত নয়টা দশ মিনিটে খেলবেন বাংলাদেশের জহির রায়হান। ইমরানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এশিয়ান অ্যাথলেটিক্সের ফাইনাল পর্বে খেলছেন জহির।