ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী বলেন, জীবনে বিনোদন ও খেলাধুলা খুবই দরকার। খেলাধুলা যুব সমাজকে আনন্দ ও উজ্জীবিত করে। মাদক ও নেশা থেকে দূরে রাখে। তাই সবাইকে খেলাধুলায় মনোনিবেশ হতে হবে। মাদক থেকে সবাই বিরত থাকবেন। যুবকরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হলে এ দেশ মাদকমুক্ত হবে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যানের নিজ গ্রাম শ্রীপুরস্থ বাগান বাড়িতে সিঙ্গারবিল ইউনিয়নের প্রায় এক হাজার তরুণ যুবকদের মিলন মেলা হয়। এসময় সিঙ্গারবিল ইউনিয়নের তরুণ যুবক ও ক্রীড়া প্রেমিরা লুৎফর রহমান স্পোর্টিং ক্লাব নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। উপস্থিত তরুণরা উচ্চ আওয়াজে সকলের সম্মেলিত কণ্ঠে সংগঠনের আজীবন সভাপতি হিসেবে লুৎফর রহমান মুকাই আলী নাম প্রস্তাব করেন। এসব উপস্থিত সবাই এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে সভাপতি হিসেবে লুৎফর রহমান মুকাই আলীকে স্বাগত জানান।
পরে উপস্থিত সবার উদ্দেশ্য লুৎফর রহমান মুকাই আলী বলেন, সিঙ্গারবিল ইউনিয়নের যুবকরা আজ যে স্বতঃস্ফুর্ত ভাবে একটি ভালো কাজের উদ্যোগ নিয়েছে এজন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমাকে সভাপতি মনোনীত করে যে নামে সংগঠন আত্মপ্রকাশ করা হয়েছে। আমি এ ক্রীড়া সংগঠনের নাম উজ্জ্বল করতে যা যা করার দরকার তা করা হবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, ক্রীড়া ও বিনোদন মানব জীবনে গুরুত্ব অপরীসিম। এ সংগঠনের মাধ্যমে বিজয়নগর সুনাম বয়ে আনবে এবং সবার মাঝে বিজয়নগরে উপস্থাপিত করবে বলে প্রত্যাশা করি। তাই তোমরা যারা তরুণ তোমরা তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাও এটাই কামনা করি। আর বিশেষ করে মাদক ও অপরাধ কর্মকাণ্ডের কেউ জড়াবে না। সবাইকে অন্যায় ও অপরাধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
পরে নতুন ক্রীড়া সংগঠনের প্রাথমিক সরঞ্জাম সংগ্রহ করার জন্য ৬ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন লুৎফর রহমান মুকাই আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিঙ্গারবিল ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভুঞা, মনিরুজ্জামান মিন্টু, রেদোয়ান ভূঞা প্রমুখ।