রাঁচি টেস্টে বুমরাকে পাচ্ছে না ভারত

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কৌশলের অংশ হিসেবে রাঁচি টেস্টে জাসপ্রিত বুমরাকে খেলাচ্ছে না ভারত। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। 

পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে রোহিত শর্মার ভারত। এই সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে উইকেট শিকার করেছেন বুমরাহ ১৩.৬৪ গড়ে রান খরচা করে উইকেট নিয়েছেন মোট ১৭টি।

রাজকোট টেস্ট শেষে বুমরা যাবেন আহমেদাবাদে। নিজের বাড়িতে ফিরে দারুণ কিছু সময় কাটাবেন তিনি। 

অপরদিকে আজ মঙ্গলবার এই ফ্লাইটে রাঁচির উদ্দেশে রওয়ানা করবে ভারতীয় ক্রিকেট দল।

এর আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল মোহাম্মদ সিরাজকে। তবে বুমরার পরিবর্তে কাকে দলে নেওয়া হবে সে বিষয়ে এখনো কোনো কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)।