সিনথিয়া ইসলাম তিশার কাছ থেকে জোর করে কাবিননামায় স্বাক্ষর নিয়েছেন খন্দকার মুশতাক আহমেদ। তিশার বাবা সাইফুল ইসলামের পর এবার তিশার একই অভিযোগ করলেন।
দেশ রূপান্তরকে তিশার মা বলেন, আমি তিশার আম্মু। তিশাকে জোর করে কাবিননামায় স্বাক্ষর নিয়েছে। খন্দকার মুশতাকের বিচার ও শাস্তি চাই।
এর আগে একই দাবি করেছিলেন তিশার বাবা সাইফুল ইসলাম। তিনি দেশ রূপান্তর ডিজিটালের সঙ্গে দীর্ঘ এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার মেয়েকে জিম্মি করে কাবিননামায় সই দিতে বলে মুশতাক। কিন্তু আমার মেয়ে সই দিবে না, তখন বলে যে তোমার ছবি ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিব। টিসি দিয়ে স্কুল থেকে বের করে দিব। আমি গভর্নিং বোর্ডির সদস্য; প্রিন্সিপাল আমার ক্লোজ, এটা তো জানোই। বাধ্য হয়ে তিশা সই করে। এটাকে আমি বিয়ে বলবো না।
মাত্র দশম শ্রেণিতেই পড়াকালীনই তিশাকে কার্যত টার্গেট করেন খন্দকার মুশতাক। এরপর নিজের মেয়ের মাধ্যমে তিশাকে কবজায় আনার প্রস্তুতি নেন। সেই অনুযায়ী একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করেন। এমনই ভাষ্য তিশার বাবা সাইফুল ইসলামের।