বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বিএপিএলসি প্রতিনিধিদলের সাক্ষাত

সম্প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলী লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর একটি প্রতিনিধিদল প্রেসিডেন্ট  রুপালী হক চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সায়েদুর রহমান, চিফ ইকোনমিস্ট ড. মো. হাবিবুর রহমান এবং নির্বাহী পরিচালক মো. নুরুল আমিন এসময় বৈঠকে উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিএপিএলসি-এর প্রতিনিধিরা লিস্টেড ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন। এ ছাড়া পুজিঁবাজারের বিভিন্ন দিক ও দেশের অর্থনীতি নিয়ে সভায় আলোচনা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএপিএলসি-এর সহসভাপতি সৈয়দ এম. আলতাফ হুসাইন ও নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে মোহাম্মদ ইউনুছ, মো. কায়সার হামিদ, আদিব হোসেন বাবুল, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মো. শরীফ হোসেন, মনির হোসেন, শেখ মো. সরফরাজ হোসেন ও বিএপিএলসি-এর মহাসচিব মো. আমজাদ হোসেন।