১৪ ডিআইজি হলেন অতিরিক্ত আইজিপি

পুলিশের বড় পদোন্নতি হয়েছে। এবার অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ১৪ ডিআইজিকে পদোন্নতি দেওয়া হয়েছে। গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৪ জন নিয়মিত ও ১০ জন সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি পেয়েছেন।

যাদের পদোন্নতি দেওয়া হয়েছে তারা হলেন পুলিশ সদর দপ্তরের খন্দকার লুৎফুল কবির, মো. তওফিক মাহবুব চৌধুরী, এন্টি টেররিজমের ইউনিটের মোহা. আবদুল আলীম মাহমুদ ও হাইওয়ে পুলিশের মো. মাসুদুর রহমান ভূঞা। সুপারনিউমারারি হিসেবে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পুলিশ টেলিকমের এ কে এম শহিদুর রহমান, কমান্ড্যান্ট ট্রেনিং ড্রাইভিং স্কুলের মো. ময়নুল ইসলাম, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের গোলাম কিবরিয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এবং ড. খ. মহিদ উদ্দিন, অপরাধ তদন্ত বিভাগের কুসুম দেওয়ান, পুলিশ টেলিকমের বশির আহম্মদ, পুলিশ সদর দপ্তরের মো. আনোয়ার হোসেন ও রংপুর রেঞ্জের মো. আবদুল বাতেন।