শেখ হাসিনাকে এসোয়াতিনি’র প্রধানমন্ত্রীর অভিনন্দন

আফ্রিকার দেশ এসোয়াতিনির প্রধানমন্ত্রী রাসেল মেমো ড্লামিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

শেখ হাসিনার কাছে পাঠানো এক অভিনন্দনপত্রে এসোয়াতিনির প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমি এসোয়াতিনি ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক পুনর্নিশ্চিত করতে এবং আমাদের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতিও দিতে চাই।’ 

তিনি বলেন, ‘আমার আন্তরিক প্রত্যাশা যে আপনার সাথে একসাথে কাজ করে আমরা দ্বিপক্ষীয়  ও বহুপক্ষীয় উভয় ফোরামে আমাদের দেশের উদ্দেশ্যসমূহ এগিয়ে নিয়ে যাব।’ 

তিনি আরও বলেন, ‘আপনি আপনার ওপর অর্পিত নতুন দায়িত্বসমূহ সম্পাদন করার এই মুহূর্তে আমার সর্বোচ্চ বিবেচনা ও শুভেচ্ছার আশ্বাস গ্রহণ করুন।’