যশোরে নিখোঁজ হওয়ার দুই দিন পর বাদশাহ মিয়া (৬৭) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সদর উপজেলার বাহাদুরপুরে মাগুরা মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাদশা মিয়া যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার মৃত মজিদত মিঞার ছেলে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, বাদশাহ গত রবিবার রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা গয়।
পুলিশ সোমবার যশোর-বেনাপোল সড়কের গাজীর দরগা এলাকা থেকে তার ব্যাটারিচালিত রিকশাটি উদ্ধার করে। তবে রিকশায় ব্যাটারি ছিল না। আজ সকালে জানতে পারে যশোর-মাগুরা মহাসড়কের পাশে তার মরদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যসরা মরদেহ শনাক্ত করেছেন।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, এ বিষয়ে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। আসামিদের আটকের পরই জানা যাবে কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে।