ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে আড়িয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও (ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান খান শাওন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার স্বর্নজিৎ দেব।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,শিক্ষার্থীরা উপস্থিত হয়ে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলায় অংশ গ্রহণ করেছেন। বিকাল সাড়ে ৩টায় উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।