বয়স ৩৮ হলেও ফুটবল মাঠে নিজের দায়িত্বটা ঠিকই পালন করে যাচ্ছেন লুকা মদ্রিচ। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হবে ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডারের। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি নতুন প্রস্তাব দিলেও তা ফিরিয়ে দিয়েছেন মদ্রিচ।
মদ্রিচের জন্য আনচেলত্তির প্রস্তাবটা অবশ্য ছিল একটু ভিন্ন। খেলোয়াড় নয়, কোচিং স্টাফের ভূমিকায় মদ্রিচকে রাখতে চেয়েছিলেন তিনি।
তবে মদ্রিচ খেলোয়াড় হিসেবে আরও এক মৌসুম খেলতে চান। সেটি রিয়াল মাদ্রিদে না হলে, অন্য কোন ক্লাবে।
মদ্রিচের ভবিষ্যত কি হবে তা বলা মুশকিল। এর আগেও আনচেলত্তি বলেছেন, মদ্রিচের নিজেরই সিদ্ধান্ত নিতে হবে।
চলতি মৌসুমে মদ্রিচ লা লিগায় ২০ ম্যাচ খেলে গোল করেছেন একটি, অ্যাসিস্ট চারটি। পুরো ৯০ মিনিট খেলেছেন মাত্র একটি ম্যাচে। বেশিরভাগ ম্যাচেই বদলি হিসেবে মাঠে নেমেছেন মদ্রিচ।