বেড়া সরিয়ে ২০ পরিবারকে মুক্ত করল প্রশাসন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০ পরিবারকে অবরুদ্ধ করে সাবেক পুলিশ কর্মকর্তার দেওয়া বাঁশের বেড়া অবশেষে সরানো হয়েছে। দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর গতকাল মঙ্গলবার ঘটনাস্থল আঠারোবাড়ি ইউনিয়নের মৃগালী গ্রামের বড়বাড়িতে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। এ সময় তিনি উভয় পক্ষকে ডেকে সমঝোতার ভিত্তিতে বাঁশের বেড়া খুলে চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেন। গত সোমবার দেশ রূপান্তরের ৯-এর পাতায় ‘বেড়ায় অবরুদ্ধ ২০ পরিবার’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।