ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রদান এবং উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার আড়িয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান খান শাওনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বর্নজিৎ দেব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা। শিক্ষার্থীরা দিনব্যাপী বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়। পরে বিকেল সাড়ে ৩টায় পুরস্কার বিতরণ করা হয়।