সরকারবিরোধী ৫৪ দলের যে ঐক্যজোট, এ জোটের শরিকরা কোথায়, বিএনপি নেতাদের উদ্দেশে এমন প্রশ্ন করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সেই ঐক্য কোথায়? জগাখিচুড়ি ঐক্যজোট কোথায়?’ গতকাল মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এই প্রশ্ন করেন।
নির্বাচনে আওয়ামী লীগ হেরেছে, বিএনপি জিতেছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সবাই জানে নির্বাচনে কারা জিতেছে। নির্বাচনে অংশ না নিয়েই বিএনপি জিতে গেল? এটা পাগলের প্রলাপ ছাড়া আর কী?’
সরকার শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না, তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে বাধা আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বাধা দেওয়ার মতো সহিংস তৎপরতা, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস এসব উপাদান যদি আন্দোলনে যুক্ত হয়, তাহলে বাধা আসবে।?’