হিন্দি সিনেমা দেখা বন্ধ করে দিয়েছেন নাসিরুদ্দিন শাহ

স্পষ্ট কথা বলার জন্য বলিউডে আলাদা একটা পরিচিতি আছে বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহের। সিংহভাগ সময়েই তার বলা কথা নিয়ে আলোচনা হয়। কিন্তু নিজের মতামত থেকে কখনও পিছু হটেননি তিনি। 

সম্প্রতি ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানালেন, বলিউডের সিনেমা নিয়ে তিনি হতাশ। বরং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ভালো কাজ হচ্ছে বলেই তিনি মনে করেন।

নাসিরুদ্দিন বলেন, ‘গত ১০০ বছর ধরে একই রকম সিনেমা তৈরি হচ্ছে বলিউডে। এতগুলো বছর পেরিয়ে এসেও বিশেষ বদল নেই। একই ধাঁচের গল্প এবং বানানোর পদ্ধতিও এক রকম। ঠিক এই কারণে হিন্দি ছবি দেখা বন্ধ করে দিয়েছি।’

নির্বাচনে অংশ না নিলেও শিল্পীদের সেবা করা যায় উল্লেখ করে এই নায়ক বলেন, একাধিকবার দায়িত্বে থেকে শিল্পীদের সেবা করেছি। আমি মনে করি, শিল্পী বা সাধারণ মানুষের পাশে থাকতে হলে চেয়ার বা পদবী বড় বিষয় নয়। শিল্পীদের জন্য যে কোনো সময় যে কোনো প্রয়োজনে পাশে থাকবো।

এবারের নির্বাচনে কাদের প্রতি সমর্থন থাকবে সেটা জানিয়েছেন জায়েদ খান। এই অভিনেতা বলেন, নির্বাচনে ডিপজল ভাই ও মিশা ভাই প্যানেল দিচ্ছেন। তারা যদি পাশ করেন তাহলে তাদের পাশে থেকে কাজ করবো। 

সবশেষ জায়েদ খান বলেন, ‘দেখতে দেখতে দুই বছর কেটে যাবে। আমার বোন বলেনি সারাজীবন নির্বাচন করবে না। সে বলেছে, এবারের মতো শিল্পী সমিতির নির্বাচন করো না। তার কথা আমি রাখবো।’

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল (শুক্রবার)। যেখানে কয়েকটি প্যানেল থেকে লড়বেন অভিনয়শিল্পীরা।